[ দেশজুড়ে ]
কমলনগরে জমির বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগরে জমি বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার দুপুরে উপজেলার পাটোয়ারীর হাট ইউনিয়নের বোয়ালী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হামলার ঘটনা নিশ্চিত করেছেন কমলনগর থানা ওসি মো. তহিদুল ইসলাম। তবে ঘটনায় একজনকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
.png)
পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরস্পর ধারালো অস্ত্র দিয়ে আঘাতের কারণে অনেকের ক্ষতি হয়। আহতরা সবাই হাসপাতালের চিকিৎসাধীন আছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!