[ দেশজুড়ে ]
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল সরদার (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রুবেল একই ইউনিয়নের পাঁচজোনিয়া গ্রামের সুলতান সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, রুবেল সরদার সকালে নির্মাণাধীন একটি দোকানে কাজ করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসক ঐ যুবককে মৃত ঘোষণা করেন।
.png)
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!