এ ঘটনায় ফেনী মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করে ভুক্তভোগীর পরিবার। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রেমিক ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গ্রেফতারকৃত মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদ্দম বাড়ির সন্তোষ কৃর্তনীয়ার ছেলে।
.png)
পুলিশ জানায়, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের এক কিশোরীর সঙ্গে দীর্ঘদিন মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মাদারীপুরের ইমন। সম্পর্কের সুবাদে তার সঙ্গে অন্তরঙ্গ ছবি বিনিময় করে ওই কিশোরী। একপর্যায়ে এসব ছবি নিয়ে ইমন ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখাতে থাকে। এছাড়াও অন্তরঙ্গ ছবিগুলো কিশোরীর পরিবার ও স্বজনদের মাঝে ছড়িয়ে দেওয়ারও ভয় দেখায়। এ ঘটনায় ফেনী মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করে ভুক্তভোগীর পরিবার।
ফেনী মডেল থানার এসআই নাজমুল হাসান তানিম বলেন, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুরে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত ইমনকে গ্রেফতার করে পুলিশ। রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।