এর আগে, রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম মো. আব্দুস সোবহান ওরফে নাড্ডু। তিনি সদর উপজেলার কামারজানি ইউনিয়নের পারদিয়ারা গ্রামের মো. আব্দুল হামিদ ডাক্তারের ছেলে। পরিবারসহ তারা এরেন্ডাবাড়ী ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চরে বসবাস করছিলেন।
.png)
এসপি মো. কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চরে এক বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় আব্দুস সোবহানের বসতবাড়ির গোয়াল ঘর থেকে ৯টি বস্তায় বিভিন্ন ব্রান্ডের ২৯৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। সেই সঙ্গে আব্দুস সোবহানকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসপি আরো জানান, গ্রেফতারকৃত আব্দুস সোবহানের বিরুদ্ধে এর আগেও খুন, ডাকাতিসহ পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।
এ সময় প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ (বিপিএম), জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক (নি.) মো. বদরুজ্জামান মোল্লা প্রমুখ।