[ দেশজুড়ে ]
সীমান্তে ৫ রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা
বিজিবি রোহিঙ্গাদের পুশব্যাক করে। ছবি: ডেইলি বাংলাদেশ
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে এবার টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে একটি পরিবারের তিন শিশুসহ পাঁচ রোহিঙ্গাকে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্ষ্যং হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্টে এসব রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করে। পরে বিজিবি তাদের পুশব্যাক করে।
অনুপ্রবেশের চেষ্টাকারীরা হলেন- রহমত উল্লাহ, তার স্ত্রী সাজেদা, ছেলে হায়াতুন নূর, জোনাইদ ও মেয়ে আমাতনুর।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্ট দিয়ে একটি রোহিঙ্গা পরিবার অনুপ্রবেশের চেষ্টা করে। পরে বিজিবি তাদের পুশব্যাক করে। সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে আছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মিজানুর রহমান বলেন, নতুন করে মিয়ানমার থেকে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!