[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই তরুণ নিহত
ফাইল ফটো
সিরাজগঞ্জ সদর উপজেলায় ড্রাম ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার পাইকপাড়া ঠাকুরটেক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার রামগাঁতী গ্রামের শাহজামালের ছেলে শুভ ও একই গ্রামের মুন্নাফ শেখের ছেলে স্বপন। সদর থানার ওসি (অপারেশন) সুমন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে মোটরসাইকেলযোগে সায়দাবাদের দিকে যাচ্ছিলেন শুভ ও স্বপন। পথিমধ্যে পাইকপাড়া ঠাকুরটেক মোড় এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ড্রাম ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!