[ রাজধানী ]
মোবাইলে কথা বলতে বলতে ৭ তলা থেকে পড়ে শ্রমিক নিহত
ফাইল ফটো
রাজধানীর মতিঝিলে মোবাইলে কথা বলতে বলতে নির্মাণাধীন ভবনের ৭ম তলা থেকে নিচে পড়ে মো. আশিকুর রহমান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার মধ্যরাতে মতিঝিলের ফকিরাপুল জামে মসজিদের ভবনে এ ঘটনা ঘটে।
মসজিদের খাদেম মো. বেলাল জানান, নিহত শ্রমিক আমাদের মসজিদে রাজমিস্ত্রির কাজ করতেন। রাতে কাজ করার সময় মোবাইলে কথা বলছিলেন তিনি। কথা বলতে বলতে হঠাৎ অসাবধানতায় নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!