সোমবার সকালে নগরের চকবাজার থানার চন্দনপুরা পশ্চিম গলির ‘নেপচুন টাওয়ার’ নামে একটি ভবনে এ ঘটনা ঘটে। মোনাম সামাদ তাহমীন নগরের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তো। তার বাবার নাম হায়দার আলী। তিন মেয়ে ও স্ত্রী নিয়ে ভবনটিতে থাকতেন হায়দার আলী।
চকবাজার থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, ১০ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ঐ স্কুলছাত্রী। খবর পেয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।
.png)