ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় দুই অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল গৃহবধূর

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ২৯ জানুয়ারি ২০২৪
নেত্রকোণায় দুই অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল গৃহবধূর
ছবি: সংগৃহীত

নেত্রকোণার কলমাকান্দায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেবি আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৯ জন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোণা-কলমাকান্দা আঞ্চলিক মহাসড়কের কলমাকান্দা উপজেলার ডুবিয়ারকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবি আক্তার কলমাকান্দা উপজেলা সদরের মনতলা গ্রামের মারুফ বিশ্বাসের স্ত্রী।

আহতদের মধ্যে সাতজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কলমাকান্দা উপজেলার ডুবিয়ারকোনা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে শহীদ উল্লাহ, মন্তলা গ্রামের আইয়ুব আলী বিশ্বাসের ছেলে মারুফ বিশ্বাস, নেত্রকোণার বাংলা এলাকার রতন সরকারের ছেলে রিপন সরকার, আমতলা গ্রামের সুজন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিংপুর গ্রামের শাহীনুর ইসলামের ছেলে মহিবুল, লামাগাঁও গ্রামের নবীনুরের স্ত্রী পারভীন ও তিন বছরের ছেলে জিহান। এরমধ্যে গুরুতর চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

Advertisement

কলমাকান্দা থানার ওসি লুৎফুল হক জানান, নেত্রকোণা থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা কলমাকান্দা যাচ্ছিল। অপরদিকে কলমাকান্দা থেকে আরেকটি যাত্রীবাহী অটোরিকশা নেত্রকোণার দিকে যাচ্ছিল। পথে কলমাকান্দার ডুবিয়ারকোনা এলাকায় পৌঁছালে দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেবি আক্তার মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!