[ দেশজুড়ে ]
হরিণাকুন্ডুতে আলমসাধু উল্টে চালক নিহত
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় আলমসাধু উল্টে বাদশা মিয়া নামে এক চালক নিহত হয়েছেন। রোববার সকালে হরিণাকুন্ডু উপজেলা শহরের হলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার কিসমতপুর গ্রামের পিন্টু মিয়ার ছেলে।
জানা গেছে, সকালে বাদশা মিয়া আলমসাধু নিয়ে ভবানীপুর থেকে শ্রীফল যাচ্ছিলেন। পথে হরিণাকুন্ডু পৌরসভার হলবাজার-ফলসী সড়কের কাচারীপাড়া এলাকায় পৌঁছালে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাদশা মিয়ার মরদেহ উদ্ধার করে। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!