বুধবার সকালে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হালকাকারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তমজিদ চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা গ্রামের আবদুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তমজিদ সকালে হালাকাকারা এলাকায় মো. গিয়াস উদ্দিনের নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনতলার ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে নিহত শ্রমিকের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।