[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে বিদেশি মদসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির মানিকছড়িতে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের মাহবুবুর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান আশিক (২১) ও মৃত মো. হাবিবের ছেলে মো. জুয়েল (২২)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নের গরমছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ বোতল বিদেশি মদসহ তাদের গ্রেফতার করা হয়।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিধি মোতাবেক পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!