এর আগে, ভাঙ্গা ফ্লাইওভার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. শওকত আলী (২৮) বেনাপোলের কাগমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ১৫ বছর আগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় যাবজ্জীবন সাজা হয়।
.png)
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার কেএম শাইখ আকতার জানান, শওকত আলীর বিরুদ্ধে ২০০৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। আদালত থেকে জামিনে বেরিয়ে এসে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এরপর তার অনুপস্থিতিতে ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়।