ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ৫ ফেব্রুয়ারি ২০২৪
নাটোরে হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন
আসামিকে কারাগারে নেয়া হচ্ছে। ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে হেরোইন বহনের দায়ে মাহফুজ নিসান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর একজনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে নাটোরের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক অম্লান কুসুম জিষ্ণু এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মাহফুজ নিসান চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর গ্রামের মোহাম্মদ আলী পান্নার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ জানুয়ারি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় মাদক উদ্ধারের বিশেষ অভিযান চালায় র‌্যাব। এ সময় মাহফুজ নিসান ও ইবনে সিনা নামে দু’জনকে আটক করা হয়। পরে মাহফুজ নিসানের দেহ তল্লাশি করে ৩১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

Advertisement

এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা হয়। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!