ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০১, ৩১ জানুয়ারি ২০২৪
কুমিল্লায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

কুমিল্লায় হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের সুজন মিয়া, মামুন এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মনিপুর দক্ষিণ পাড়ার জাকির হোসেন।

মামলা সূত্রে জানা যায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের আওতাধীন একটি আমবাগান শের আলী ও দণ্ডপ্রাপ্ত আসামি সুজন মিয়া বন্দোবস্ত নিয়ে পরিচালনা করতেন। আম বিক্রির ৫ লাখ টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়।

Advertisement

এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ২৩ জুন দুপুরবেলা কুমিল্লা বুড়িচং উপজেলাধীন ঘোষনগর গ্রামে শের আলীর ভাড়া বাসায় ঢুকে তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেন দণ্ডপ্রাপ্ত আসামিরা। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. রফিকুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. জামান আহমেদ নয়ন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!