ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুর পাড়ে মিলল অটোরিকশা চালকের গলাকাটা লাশ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ৮ ফেব্রুয়ারি ২০২৪
পুকুর পাড়ে মিলল অটোরিকশা চালকের গলাকাটা লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আতাউর রহমান (৫৫) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার বালিয়ারি গ্রামের একটি পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আতাউর রহমান উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাশ জানান, বুধবার রাতে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আতাউর রহমান আর বাড়ি ফেরেননি। স্বজনরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে গ্রামের একটি পুকুর পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Advertisement

তিনি আরো জানান, আতাউরের অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- অটোরিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যা করে লাশ ঐ স্থানে ফেলে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!