ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় অশ্লীল নৃত্য ও লটারি বিক্রি, জরিমানা ৫০ হাজার

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০২৪
বরগুনায় অশ্লীল নৃত্য ও লটারি বিক্রি, জরিমানা ৫০ হাজার
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার তালতলীতে বিশেষ এক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য ও লটারি বিক্রির দায়ে বশির জোমাদ্দার নামের এক শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ছোটবগী বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ছোটবগী বাজারে প্রশাসনের অনুমতি না নিয়ে পায়রা নদীর তীরে দুই দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করেন ছোটবগী ও চন্দনতলা যুব সমাজ নামে কয়েকজন স্থানীয় বাসিন্দা।

Advertisement

এতে প্রথমদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে রাতভর অশ্লীল নৃত্য ও লটারির টিকিট করা হয়। এর কিছু ভিডিও প্রকাশ হলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান। তবুও আয়োজন কমিটি কোনো কর্ণপাত না করে ক্ষমতার দাপট দেখিয়ে ফের বুধবার রাতে অশ্লীল নৃত ও লটারি বিক্রি করেন। এতে সামাজিক অবক্ষয়ের আশঙ্কা তৈরি হলে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে অবহিত করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে ঘটনার সত্যতা পেয়ে আয়োজন কমিটির সদস্য ও চন্দনতলা আব্দুল গফুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক বশির জোমাদ্দারকে ৫০ হাজার জরিমান করেন। একইসঙ্গে এ অনুষ্ঠান চালাবে না বলে মুচলেকা দেন তিনি।

এ বিষয়ে অমিত দত্ত বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই এ অনুষ্ঠান পরিচালনার নামে অশ্লীল নৃত্য ও লটারি বিক্রি দায়ে বশির নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!