বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদফতর, সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে সিরাজদিখান উপজেলার কয়েকটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিমাত্রায় বায়ুদূষণের অভিযোগে খাজা ব্রিকসকে পাঁচ লাখ টাকা, সাজিদ ব্রিকসকে পাঁচ লাখ টাকা এবং স্টার গ্রিন ব্রিকস কোম্পানিকে তিন লাখ ৫০ হাজারসহ মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর সংশোধিত ২০১৯ অনুযায়ী ইট ভাটা পরিচালনার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়।
.png)
পরিবেশ অধিদফতরের মুন্সীগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দূষণ প্রতিরোধে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।