ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়লো বসতবাড়ির ২৫ কক্ষ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ৮ ফেব্রুয়ারি ২০২৪
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়লো বসতবাড়ির ২৫ কক্ষ
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হাজি ইমান আলী আকনের বসতবাড়িসহ ভাড়াকৃত ২০-২৫টি কক্ষ পড়ে ছাই হয়ে গেছে। এতে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও জমির মূল্যবান কাগজপত্র পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ আগুন লাগে। খবর পেয়ে রাজেন্দ্রপুর মর্ডান ফায়ার সার্ভিস ও শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের অফিসার মাহবুব আলম জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে বসতবাড়ির প্রতিটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাড়ির মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!