ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে বাসের ধাক্কায় ২ রোহিঙ্গা শিশু নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪, ৯ ফেব্রুয়ারি ২০২৪
টেকনাফে বাসের ধাক্কায় ২ রোহিঙ্গা শিশু নিহত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের লেদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। 

টেকনাফ মডেল থানার ওসি ওসমান গনী জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা পায়রা পরিবহনের একটি বাস টেকনাফ শহরের দিকে যাচ্ছিল। এ সময় রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় দুই শিশুর মৃত্যু হয়। নিহত দুই শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!