শুক্রবার সকালে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
তিনি বলেন, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চাঁদপুর সদরে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান কম্বিং অপারেশন চালানো হয়। এরমধ্যে সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৪ কেজি জাটকা জব্দ করা হয়।
.png)
বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযানে জব্দ করা হয় ৩০ হাজার মিটার কারেন্ট জাল, ১টি মশারি জাল এবং ৪ কেজি জাটকা। দিনের সর্বশেষ অভিযান পরিচালনা করা হয় সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এ সময় জব্দ করা হয় ৩০ হাজার মিটার কারেন্ট জাল, ১টি বেহুন্দি ও ৭টি মশারি জাল।
তিনি আরো বলেন, জব্দকৃত সব ধরনের জাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এবং জব্দকৃত জাটকা স্থানীয় গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এসব অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক আহমেদ, সদর উপজেলার ক্ষেত্র সহকারী জামিল হোসেন, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা।