[ দেশজুড়ে ]
খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৪
ছবি: সংগৃহীত
খুলনার ডুমুরিয়া উপজেলায় ইটবাহী ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা।
নিহতরা হলেন- ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিলপাবলা গ্রামের নিপা ঢালী (২৫) এবং অজ্ঞাত পরিচয় এক নারী (২৮)।
.png)
ওসি সুকান্ত সাহা জানান, বিকেলে সাড়ে ৩টার দিকে ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে নেয়ার পর দু’জন মারা গেছেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!