মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা, যুবক নিহত
ফেনীর ফুলগাজী উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে পাপন মজুমদার নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অনিক মজুমদার নামে আরো এক যুবক আহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফুলগাজী উপজেলার হাসানপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাপন মজুমদার ফুলগাজী উপজেলার শাহাদাতপুর গ্রামের হারাধন মজুমদারের ছেলে। আহত অনিক মজুমদার একই এলাকার শামীম মজুমদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে পাপন মজুমদার মোটরসাইকেল চালিয়ে অনিক মজুমদারকে নিয়ে ফেনী শহরের দিকে আসছিলেন। এ সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ফয়েজ মেম্বার বাড়ির দেয়ালের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে পাপন ও অনিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক পাপন মজুমদারকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অনিক মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
ফুলগাজী থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, ঐ যুবকের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।