ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দিনেই মৃত্যুর কোলে মিথিলা, আনন্দ রূপ নিল বিষাদে

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১২, ১১ ফেব্রুয়ারি ২০২৪
বিয়ের দিনেই মৃত্যুর কোলে মিথিলা, আনন্দ রূপ নিল বিষাদে
মিথিলা আক্তার

বিয়ের আগের দিনই শেষ হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়িতেও এসেছেন আত্মীয়-স্বজনরা। শুক্রবার সন্ধ্যায় নববধূকে নিজ বাড়িতে নিতে আসবেন বর। বরকে বরণ করতে বাড়ি সাজিয়ে বিয়ের বাদ্যের সঙ্গে আনন্দে মেতেছিলেন স্বজনরা। তবে সব প্রস্তুতি শেষেও বধূবেশে শ্বশুরবাড়ি যাওয়া হয়নি মিথিলা আক্তারের। শুক্রবার বিয়ের দিনই হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পথেই মারা যায় মিথিলা। বিয়ের দিনে মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ স্বজনরা। 

ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়ার কলাবাড়িয়া গ্রামে। মৃত মিথিলা আক্তার ওই এলাকার আল-আমিন শেখের মেয়ে। 

জানা গেছে, শুক্রবার সকালে মিথিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বরপক্ষকে জানিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় মিথিলা। পরে রাতে হবুবরসহ পরিবারের লোকজনের উপস্থিতিতে জানাজা শেষে মিথিলার দাফন সম্পন্ন হয়। 

Advertisement

বরের বাবা আমির শেখ বলেন, যেখানে পুত্রবধূ করে বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে জানাজা পড়তে আসা কতটা কষ্টের, তা বোঝানো যাবে না। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!