এদিন ফজরের নামাজের পর বয়ান করেন মুফতি মাকসুদ (ভারত), বাংলা তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরই হেদায়াতের কথা ও দোয়া পরিচালনা শুরু করেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত)। বাংলা তরজমা করছেন মাওলানা মনির বিন ইউসুফ।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার আয়োজন। শনিবার রাত থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে জড়ো হতে থাকেন মুসল্লিরা। অনেকেই মধ্যরাতে রওনা হয়ে ফজরের নামাজে অংশ নিয়েছেন। লাখ লাখ মুসল্লির মধ্যে ময়দানের আশপাশে অবস্থান নিয়েছেন নারীরাও।
.png)