ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিস্টেম খোকন গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২৪
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিস্টেম খোকন গ্রেফতার
মো. ফারুক হোসেন প্রকাশ সিস্টেম খোকন। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের শাহরাস্তিতে অপহরণ ও খুনের মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মো. ফারুক হোসেন প্রকাশ সিস্টেম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার উপলতা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক হোসেন উপলতা এলাকার কাজী বাড়ির আবদুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন।

Advertisement

তিনি বলেন, ফারুক হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর থানার অপহরণ ও খুনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। সেই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তার উপলতা কাজী বাড়ি থেকে এসআই জনি কান্তি দে, কিশোর বড়ুয়া গ্রেফতার করে। পরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!