[ দেশজুড়ে ]
বাঘের মৃতদেহ উদ্ধার, করা হবে ময়নাতদন্ত
রয়েল বেঙ্গল টাইগার- ফাইল ফটো
বাগেরহাটের সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি রয়েল বেঙ্গল টাইগারের (বাঘ) মৃতদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে প্রাণিসম্পদ বিভাগের একটি টিম ময়নাতদন্তের জন্য বাঘটিকে নিয়ে সুন্দরবনের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানিয়েছেন খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো।
তিনি জানান, বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এজন্য প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে একটি টিম পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
.png)
এছাড়া বাঘটি কীভাবে মারা গেল, বাঘের বয়সসহ অন্যান্য বিষয়গুলো বনবিভাগ অনুসন্ধান করবে বলে জানান এই কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!