[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্র উদ্ধার, রোহিঙ্গা যুবক কারাগারে
গ্রেফতারকৃত মোহাম্মদ ইব্রাহিম। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ মোহাম্মদ ইব্রাহিম নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় তার কাছে থেকে একটি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন। এর আগে, মঙ্গলবার তাকে উখিয়া থানায় হস্তান্তর করে এপিবিএন-১৪।
গ্রেফতারকৃত মোহাম্মদ ইব্রাহিম উখিয়ার ক্যাম্প-২০ (এক্সটেনশন) এর বাসিন্দা।
.png)
১৪-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন, মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন-১৪। এ সময় একটি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলিসহ মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন বলেন, গ্রেফতারকৃত মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!