মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি ওসমান গণি। এর আগে, রোববার তাকে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করে র্যাব-১৫।
গ্রেফতারকৃত ইসলাম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি আরসা গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
.png)
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের উনচিপ্রাং এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় একাধিক মামলার পলাতক আসামি রোহিঙ্গা ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি আরসা গ্রুপের সক্রিয় সদস্য। পরে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ থানার ওসি ওসমান গণি জানান, গ্রেফতারকৃত ইসলাম ১১টি অস্ত্র-ডাকাতি মামলা ও সাতটি ওয়ারেন্টভুক্ত আসামি। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।