ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিয়ানমার থেকে অস্ত্রসহ অনুপ্রবেশকারী ২৩ রোহিঙ্গার বিরুদ্ধে মামলা 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ৯ ফেব্রুয়ারি ২০২৪
মিয়ানমার থেকে অস্ত্রসহ অনুপ্রবেশকারী ২৩ রোহিঙ্গার বিরুদ্ধে মামলা 
উখিয়া থানা- ফাইল ফটো

অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের ২৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় কক্সবাজারের উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়া থানায় বিজিবি বাদী হয়ে মামলাটি করে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম বলেন, অনুপ্রবেশকারীদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ সংক্রান্ত মামলায় বিভিন্ন ধরনের ১২-১৫টি অস্ত্রও বিজিবির পক্ষ থেকে পুলিশকে দেওয়া হয়েছে। মামলাটি লিপিবদ্ধ করে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

Advertisement

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল আশরোকি।

তিনি বলেন, মিয়ানমারের ২৩ রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার ভোর ও রাতে সীমান্ত দিয়ে কিছু অস্ত্রধারী রোহিঙ্গা অনুপ্রবেশ করেন। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, অনুপ্রবেশকারী ২৩ রোহিঙ্গার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। ঐ রোহিঙ্গাদের আদালতে সোপর্দ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!