[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আব্দুর রাজ্জাক নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ১৪-এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আরেফিন জুয়েল।
.png)
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন-১৪। এ সময় একটি ওয়ান শুটারগান ও রাইফেলের গুলিসহ আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!