[ দেশজুড়ে ]
ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মো. জলিল নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন।
এর আগে, সোমবার রাতে আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে।
.png)
ওসি শামীম হোসেন বলেন, সোমবার রাত ৭টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ‘এফ’ ব্লক থেকে মো. জলিলকে ‘আই’ ব্লকের পাহাড়ের পাশে ডেকে নিয়ে যায় আরসা সন্ত্রাসীরা। পরে ঐ রোহিঙ্গা যুবকের মাথায় গুলি করে পালিয়ে যায় তারা।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!