[ দেশজুড়ে ]
লালমনিরহাট সীমান্তে রোহিঙ্গা নারী আটক
আটককৃত রোহিঙ্গা নারী। ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি কোরিডোর সীমান্ত থেকে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ঐ নারীকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।
এর আগে, সোমবার উপজেলার পানবাড়ি কোরিডোর সীমান্ত থেকে ঐ রোহিঙ্গা নারীকে আটক করা হয়।
.png)
আটককৃত রোহিঙ্গা নারীর নাম মোছা. রমিদা। তিনি কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৬ এর বাসিন্দা।
পুলিশ জানায়, উপজেলার পানবাড়ি কোরিডোর সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ঐ রোহিঙ্গা নারী। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে পাটগ্রাম থানায় হস্তান্তর করেন। তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৬ এর বাসিন্দা।
পাটগ্রাম থানার ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, সীমান্তে ঘোরাঘুরির সময় বিজিবি তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!