[ দেশজুড়ে ]
উখিয়ায় অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার
অপহৃত শিশু আরাফাত ও তার বাবা- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় অপহৃত রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার তথ্যপ্রযুক্তির সহায়তায় উখিয়ার থাইংখালী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এর আগে, ১ ফেব্রুয়ারি বিকেলে শিশুটিকে রোহিঙ্গা ক্যাম্প-১৩, ব্লক ‘ডি’ থেকে অপহরণ করে সন্ত্রাসীরা। অপহৃত শিশুর নাম মোহাম্মদ আরাফাত। সে ঐ ক্যাম্পের ওসমান গণির ছেলে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
.png)
তিনি বলেন, অপহৃত শিশুর বাবা ওসমান গণি ১ ফেব্রুয়ারি এপিবিএন ক্যাম্প ইনচার্জের কাছে লিখিত অভিযোগ করেন, তার ছেলে বিকেলে খেলাধুলার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে ভিকটিমকে উদ্ধারে র্যাব ও এপিবিএন মাঠে নামে।
এরই ধারাবাহিকতায় রোববার উখিয়ার থাইংখালী এলাকা থেকে তথ্যপ্রযুক্তিগত সহায়তায় ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!