ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৪ জনের পরিচয় মিলেছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৪ জনের পরিচয় মিলেছে
দুর্ঘটনাকবলিত বাস

ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে।

তারা হলেন- ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের ছেলে মো. সাদমান (৭) এবং একই উপজেলার দিও গ্রামের অটোরিকশা চালক আলামিন হোসেন (২৫)।

শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আদিল পরিবহনের একটি বাস ঢাকা থেকে শেরপুরে যাচ্ছিল। বেলা ১১টার দিকে আলালপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ সাতজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এ ঘটনার তদন্তে কমিটি করা হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!