[ দেশজুড়ে ]
ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭
দুর্ঘটনাকবলিত গাড়ি
ময়মনসিংহ সদর উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তারা হলেন-ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ, তার স্ত্রী শিলা আক্তার এবং তাদের সাত বছরের ছেলে মো.সাদমান। এছাড়া অটোচালক আলামিন হোসেনের বাড়ি ফুলপুর উপজেলার দিও গ্রামে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে ঢাকাগামী বাসটি ময়মনসিংহ সদরের আলালপুরে এলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোচালকসহ সাত জনের মৃত্যু হয়।
সদর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বাস-অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!