[ দেশজুড়ে ]
ভাঙারির দোকানে মিলল পরিত্যক্ত মর্টারশেল
পরিত্যক্ত মর্টারশেল
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভাঙারির দোকানে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টারশেলের সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের শিপাইপাড়া বাজারে একটি ভাঙারির দোকানে স্থানীয়রা এটি দেখতে পান।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আনিছুর নামে এক ফেরিওয়ালা বাংলাবান্ধা এলাকা থেকে ভাঙারি সংগ্রহ করে তা ঐ দোকানে বিক্রি করেন। রাতে পুরাতন লোহা কিনতে এসে এক ব্যক্তি বস্তুটি দেখতে পেলে সন্দেহ হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাতেই বস্তায় বালু ভরে চাপা দিয়ে দোকানের পাশে সেটি রাখার ব্যবস্থা করে পুলিশ। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হয়নি। দিনভর দোকানটি তালাবদ্ধ রাখা হয়।
.png)
তেঁতুলিয়া মডেল থানার ওসি সুজয় কুমার রায় জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!