ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী, শিক্ষক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী, শিক্ষক গ্রেফতার
গ্রেফতারকৃত ফয়েজুর রহমান

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ধর্ষণে চতুর্থ শ্রেণির এক ছাত্রী অন্তঃসত্ত্বার ঘটনায় ফয়েজুর রহমান নামে এক মাদরাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে, মাদরাসার শিক্ষক মো. ফয়েজুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। গ্রেফতারকৃত ফয়েজুর রহমান পৌরসভার ইকরা নগরী এলাকার দারোগা বাড়ির মৃত হাফেজ খলিলুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৩ নভেম্বর দুপুরে মাদরাসা ছুটির পর ওই ছাত্রীকে কক্ষ ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করেন ফয়েজুর। 

Advertisement

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, গত ২৩ জানুয়ারি সাড়ে ১২টার দিকে মেয়ের পেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হলে তাকে দেবিদ্বারে একটি ক্লিনিকে নিয়ে যাই। সেখানে চিকিৎসক ওই ছাত্রীর আল্ট্রাসনোগ্রাম করতে বলেন। পরে রিপোর্টে দেখা যায় আমার মেয়ে অন্তঃসত্ত্বা।

ধর্ষণের শিকার ওই ছাত্রী জানান, বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন শিক্ষক। তাই লজ্জায় ও ভয়ে কাউকে জানাতে পারেনি।

দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া জানান, শনিবার সকালে ওই শিক্ষককে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পরে বিকেলে গ্রেফতারকৃত ফয়েজুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!