[ দেশজুড়ে ]
রাজশাহীতে ছিনতাইয়ের অভিযোগে যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত আকাশ। ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনি থেকে ছিনতাই মামলার আসামি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে চন্দ্রিমা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি আকাশ মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনির মৃত খোকনের ছেলে।
চন্দ্রিমা থানার ওসি মাহবুব আলম বলেন, গোপন সংবাদে শিরোইল কলোনি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ঐ এলাকার একটি গোডাউনের সামনে আকাশকে গ্রেফতার করা হয়।
.png)
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আকাশ জানান, তিনি গত ১৬ জানুয়ারি রাত ১০টার দিকে পদ্মা আবাসিক এলাকায় চারঘাট থানার মিল্লাত ও তার স্ত্রীর কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত।
এ ঘটনায় তার সহযোগী সিহাবকে গত ২৪ জানুয়ারি গ্রেফতার হয়। তখন ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। কিন্তু আসামি আকাশ গ্রেফতার এড়াতে এতদিন আত্মগোপনে ছিলেন। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!