[ দেশজুড়ে ]
নিজ দলের নেতাকে জখম, জেলা ছাত্রদল নেতার নামে মামলা
আহত মশিউর রহমান বাপ্পী- ছবি: সংগৃহীত
নেত্রকোণায় পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পীকে হাত-পায়ের রগ কাটার ঘটনায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর নামে মামলা হয়েছে। ঐ মামলায় জেলা ছাত্রদলের নেতা অনিকের ছয় অনুসারীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) নেত্রকোণা থানায় মামলাটি করেন আহত বাপ্পীর মামা মো. জাকারিয়া। এ ঘটনায় রনি মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার রাতে সদর উপজেলার অনন্তপুর গ্রামের একটি অনুষ্ঠানে যান বাপ্পী। ফেরার পথে রাত ১২টার দিকে তার ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বাপ্পীর হাত-পায়ের রগসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা।
.png)
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ওসি আবুল কালাম।
তিনি বলেন, মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক ও তার ছয় অনুসারীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করা হয়। এরমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!