ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় নাশকতা মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার 

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি 
প্রকাশিত: ১২:০১, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
নেত্রকোণায় নাশকতা মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার 
গ্রেফতারকৃত ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত বাবু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে নাশকতাসহ ১২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সান্দিকোনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামের হাজি মতিউর রহমানের ছেলে। তিনি সান্দিকোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় মারধর, ভাঙচুর ও নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বাবু। এসব ঘটনায় ইয়াসিন আরাফাত বাবুর বিরুদ্ধে ১২টি নাশকতা মামলা রয়েছে।

Advertisement

তিনি বলেন, এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট রয়েছে। ছাত্রদল নেতা বাবুকে নাশকতার ৫ মামলা ও গাজীপুরের একটি ওয়ারেন্ট মামলায় গ্রেফতার দেখিয়ে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরআই/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!