ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর কবর দেখে বাড়ি ফেরা হলো না আনোয়ারার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
স্বামীর কবর দেখে বাড়ি ফেরা হলো না আনোয়ারার
ফাইল ফটো

জামালপুরের বকশীগঞ্জে শ্যালো মেশিনের আঘাতে আনোয়ারা বেগম নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের মধ্য-পলাশতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম বাট্টাজোড় ইউনিয়নের মধ্য-পলাশতলা গ্রামের মৃত শাহজাহান আলীর স্ত্রী। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আনোয়ারা বেগম সকালে বাড়ির পাশের কবরস্থানে তার স্বামীর কবর দেখতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ক্ষেতে সেচ দেওয়ার কাজে একটি শ্যালো মেশিনের চাকার ওপর পা পিছলে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!