ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্গাপুরে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
দুর্গাপুরে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার দুর্গাপুরে সীমান্তে বাসচাপায় আব্দুর রশিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার শিবগঞ্জ-বিজয়পুর সড়কের রানিখং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ বিজয়পুর গ্রামের মৃত মজিদ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে একটি বাস পর্যটক নিয়ে বিজয়পুর এলাকায় ঘুরতে আসে। দুপুরে রানীখং এলাকার তিন রাস্তার মোড়ে বাসটি বৃদ্ধ আব্দুর রশিদকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসচালককে আটক করি। এছাড়াও মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!