ভুক্তভোগী হাসিনা বেগম জানান, সকালে তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর বাজার থেকে অটোরিকশাযোগে শহরের মহিপালে যান। পরে ফেনীর পোস্ট অফিস থেকে টাকা উত্তোলনের উদ্দেশ্যে মহিপাল থেকে রওনা হন। এ সময় গাড়ির পেছনের সিটে যাত্রীবেশে দু’জন বসে ছিলেন। চালকসহ তারা বিভিন্ন আলাপচারিতার ফাঁকে একটি পত্রিকা মুখের সামনে ধরেন। পরে ব্যাগে থাকা নগদ তিন হাজার টাকা, ৩০ হাজার টাকার দামের একটি সোনার আংটি ও রুপার আংটি নিয়ে রেলগেট এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেন।
রাস্তায় নামিয়ে দেওয়ার পর চিৎকার করতে করতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তার আত্মীয়-স্বজনের মাধ্যমে তাকে বাড়ি পৌঁছে দেন। তার বাড়ি দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গণি হাজিবাড়ি।
.png)
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, অপরাধীরা বিভিন্ন কৌশল অবলম্বল করে এ ধরনের কাজ করে যাচ্ছেন। ঐ নারীর কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারের বিষয়টি সিসি ফুটেজ দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।