[ দেশজুড়ে ]
আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি
বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় আরমিন আক্তার (৭) নামে এক শিশুকন্যা নিহত হয়েছে। মঙ্গলবার ৯টার দিকে উপজেলা হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমিন আক্তার আদমদীঘি উপজেলার সুদিন গ্রামের আবু ইউসুফ আলীর মেয়ে ও শিশু নিকেতন স্কুলের প্লে-শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আদমদীঘি উপজেলা ক্যাম্পাস বাসা থেকে আরমিন আক্তারকে তার মাসহ অটোভ্যানযোগে বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৯টার দিকে হাসপাতাল মোড় অতিক্রম করার সময় একটি মোটরসাইকেল ঐ অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে অটোভ্যান থেকে ছিটকে পড়ে শিশু আরমিন, তার মা ও মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। পরে আরমিনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!