দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পোরাব এলাকার জীবন সরকারের বড় ছেলে অনুকূল সরকার ও ছোট ছেলে সহদেব সরকার। এর মধ্যে অনুকূল সরকারকে মৃত্যুদণ্ড ও সহদেব সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুজ্জামান বুলবুল।
.png)
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পোরাব এলাকার বাসিন্দা অভিনাষের সঙ্গে জমি নিয়ে দণ্ডপ্রাপ্তদের বিরোধ চলছিল। তারা একে অপরের প্রতিবেশী। ২০২০ সালের ১ এপ্রিল অভিনাষের বাড়ির জমি মাপা করা হচ্ছিল। সেসময় আসামিরা ধারালো চাপাতি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে অভিনাষের পরিবারের ওপর হামলা চালায়।
এ সময় অভিনাষ এগিয়ে এলে আসামিরা বল্লম দিয়ে তাকে আঘাত করেন। সেইসঙ্গে তার পরিবারের সদস্যরাও আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে অভিনাষ মারা যান।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আজ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত একজনকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।