আহতের মধ্যে ১৫ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, রূপসা দক্ষিণ ইউনিয়নের রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা, বদরপুর, রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী, গৃদকালিন্দিয়া বাজার এলাকা, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে চর রামপুর ও হর্ণি দুর্গাপুর গ্রামে সকাল থেকে কুকুড়ের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
.png)
এর মধ্যে জখম অবস্থায় গৃদকালিন্দিয়ার তাসলিমা (১৬), আনিকা (৩০), লোকমান (৭০), নুরুল ইসলাম (৭০), দক্ষিণ বদরপুরের রাহাত (২০), চর রামপুরের রুহুল আমিন (৭০), চরমান্দারীর তাহমিনা (২১), তাসলিমা (২০), আব্দুস সাত্তার (৬৫), বারপাইকা গ্রামের রেখা (৪০), বদরপুর গ্রামের খাদিজা (৩৩), হর্ণি দুর্গাপুর গ্রামের রৌশন আরা (৬০), ফারিহা (৩) ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বারপাইকা এলাকার লোকজন জানান, মঙ্গলবার সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে তারা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। অন্তত ২০ জনের বেশি লোক কুকুকের কামড়ের শিকায় হয়েছে। স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে এ সময় অভিভাবকদের ছোটাছুটি করতে দেখা গেছে।
রূপসা দক্ষিণ ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন খান বলেন, মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন স্থানে কুকুড়ের কামড়ে লোকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুজাম্মেল হোসেন জানান, হঠাৎ করেই মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কুকুড়ের কামড়ে আহত রোগী আসা শুরু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ১৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করেছে।