মধ্যরাতে ভেসে আসছিল কান্নার আওয়াজ, গিয়ে যা দেখলেন স্থানীয়রা
ব্রাহ্মণবাড়িয়ায় খাল থেকে এক জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১টার দিকে জেলা শহরের পূর্ব মেড্ডা (পুরাতন সেকশনের) পাশে খাল থেকে পলিথিতে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, জেলা শহরের পূর্ব মেড্ডা (পুরাতন সেকশনের) পাশে খাল থেকে স্থানীয় বাসিন্দরা বাচ্চার কান্না শোনতে পান। ঘটনাটি নৈশপ্রহরী বাসির মিয়াকে জানালে তিনি লোকজন জড়ো করেন। পরে স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া ৯৯৯ কল করে পুলিশকে নবজাতকের কথা জানান। পরে পুলিশ ও সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল আমিন জুয়েল, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীন, গালিব, সোহান, আরিফ ও বাবুসহ স্থানীয়রা পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে খাল থেকে জীবিত উদ্ধার করেন।
নৈশপ্রহরী বাসির মিয়া জানান, খাল থেকে বাচ্চার কান্না শোনতে পান স্থানীয়রা। নবজাতকটি পলিথিনে মোড়ানো ছিল। তবে চিকা নবজাতের এক পাশের গাল কামড়ে ক্ষত করেছে। এতে বাচ্চাটি বেশি কান্না করে।
.png)
সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল আমিন জুয়েল বলেন, আমার বন্ধু সোহাগ ৯৯৯ কল করে পুলিশকে নবজাতকের কথা জানান। পরে খাল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে সোহাগ নিয়ে আসে। পলিথিনের ভেতর চিকা ছিল, চিকা কামড়ে নবজাতকের এক পাশের গাল ক্ষত করে ফেলেছে। নবজাতকটি মেয়ে বাচ্চা। পরে পুলিশ ও আমরা নবজাতকটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ৯৯৯ কল পেয়ে নবজাতটিকে খাল থেকে উদ্ধার করা হয়। নবজাতকের অভিভাবককে শনাক্ত করা যাইনি। কেউ হয়তো অবৈধ গর্ভপাত করে নবজাতকটিকে খালে ফেলে দিয়ে যেতে পারে। শিশুটিকে হাসপাতালে রেখে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।