ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে সড়কে ঝরল সাংবাদিকের প্রাণ 

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০২৪
নীলফামারীতে সড়কে ঝরল সাংবাদিকের প্রাণ 
রাকিবুল ইসলাম রকি

নীলফামারীতে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম রকি নামে এক সাংবাদিকের নিহত হয়েছেন। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদরের চাঁদের হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম রকি জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি এলাকার ওসমান গনির ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত নিউজ নামে একটি পত্রিকার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও রংপুরের তারাগঞ্জ বাজারের রকি ফ্যাশান হাউজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তিনি।

জানা যায়, মোটরসাইকেলে নীলফামারী শহরের দিকে যাচ্ছিলেন রাকিবুল। পথে জেলা সদরের চাঁদের হাট বাজার এলাকায় পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সড়কে ছিটকে  পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

Advertisement

নীলফামারী সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!