ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ১০ দিন পর ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ২২ ফেব্রুয়ারি ২০২৪
নিখোঁজের ১০ দিন পর ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার
দেবীগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিখোঁজের দশদিন পর মোছা. আঞ্জুয়ারা নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার  দিকে উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউপির পাবনাইল সেতু সংলগ্ন খাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে তার ভাতিজা ইমদাদুল হক এসে আঞ্জুয়ারাকে শনাক্ত করেন। আঞ্জুয়ারার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউপির নাপারঘাট এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল হালিমের মেয়ে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে পাবনাইল সেতু সংলগ্ন ডোবার পানিতে একটি লাশ দেখা যায়। একে একে গ্রামবাসীরা এসে লাশ দেখতে ভিড় করেন। লাশের পরিচয় না পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে ওই নারীর লাশ উদ্ধার করে।

Advertisement

দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান,  লাশ উদ্ধারের পর পরিচয় মিলেছে। স্বজনরা আঞ্জুয়ারাকে শনাক্ত করেন। মৃত নারী একজন মানসিক ভারসাম্যহীন। গত ১৩ ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হন আঞ্জুয়ারা। পরে গত পাঁচদিন আগে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ করা হয়। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!